
নিউজ ডেস্কঃ আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে বলা হয়, ফরিদপুর, গোপালগঞ্জ,সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়,মধ্যরাত হতে সকাল পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও-কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমির স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।