News71.com
 Bangladesh
 25 Jan 18, 02:19 AM
 165           
 0
 25 Jan 18, 02:19 AM

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন জাবেদ পাটোয়ারী।।  

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন জাবেদ পাটোয়ারী।।   

নিউজ ডেস্কঃ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যা আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে দায়িত্ব পালনকারী আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদও শেষ হচ্ছে ওইদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন