
নিউজ ডেস্কঃ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,বর্তমান সরকার মনে করে বাংলাদেশের উন্নয়নের জন্য,গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য ও বাংলাদেশের গতি সচল রাখার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করা এবং দেশে মতো ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন,যে সমাজে আইনে শাসন নাই সে সমাজে আইনের মর্যাদা ভুলণ্ঠিত। আইন মানুষকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি মর্যাদাবানও করে। আইন যেখানে অচল, মানবাধিকার সেখানে ভুলণ্ঠিত। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যেই নিহিত রয়েছে সমাজ সভ্যতার ক্রম বিকাশ।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক. সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাড. মুস্তফালুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো. আজহারুল হক. উপ-সচিব মাহবুবুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।এর আগে মন্ত্রী সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নেরে জবাবে বলেন,নির্বাচনকালীন সময়ে মন্ত্রী পরিষদ কমিয়ে দেয়া হবে এবং কোনো পলিসি ডিসিশন নেয়া হবে না। শুধু দৈনন্দিন নির্বাহী কাজ করা হবে। আর বিএনপির সহায়ক সরকার কী হবে? সেটা ওনারা এখনো বলেন নাই। আমি এখন সেটা বলবো না। উল্লেখ্য,৬৫ কোটি ১৩ লাখ টাকা ব্যায়ে ১০তলা বিশিষ্ট সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়।