
মিথুন কুমার মণ্ডলঃ চাষীরা দিন দিন চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে ফেলছে।ফলে চিংড়ির উৎপাদন ও রফতানিও কমছে।মূলত জমির ভাড়ার বেশি মূল্য, লোনাপানি তুলতে বাধা, প্রাকৃতিক দুর্যোগ ও ভাইরাস নামক রোগে চাষিদের বাগদা চিংড়ি চাষে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে।তাছাড়া অন্য তম একটা কারণ হচ্ছে,যুক্তরাষ্ট্রে মন্দাভাবের কারণে গলদা চিংড়ির দাম অর্ধেক নেমে আসায় রফতানির পরিমাণ কমেছে।এমন পরিস্থিতিতে চিংড়ি চাষিরা আমনের বাম্পার ফলনের পর এখন ইরি-বোরো চাষেই বেশি আগ্রহী।সজমিনে খুলনার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে চিংড়ি চাষীদের সাথে কথা বলে এমন টাই জানা গেছে।এমনি একজন পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের সাবের মেম্বর সদস্য অসিম ঢালী বর্তমানে তিনি ঘের ব্যবসায়ী সাথে যুক্ত তিনি নিউজ ৭১ কে জানান বর্তমানে শুরু হয়েছে চিংড়ি ঘেরে চিংড়ি চাষের সাথে সমন্বিত ধান চাষ।ছোট ছোট চিংড়ি ঘেরে গত ৫/৬ বছরে বোরো ধান চাষে ব্যাপক সফলতা এসেছে।যে কারণে গত কয়েক বছর চিংড়ি চাষিরা আবার ঝুঁকে পড়েছে ইরি-বোরো চাষের দিকে।তিনি আরও জানান বর্তমানে দেখা যাছে সুন্দরবন সংলগ্ন দাকোপ,পাইকগাছা, কয়রায় বিত্তবানরা আধানিবিড় বা আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করছে।এতে করে গরীব বা মধ্যবিত্ত চাষিদের সমস্যার হচ্ছে খরচ বেড়েছে প্রায় দুই গুন।
দেশে প্রধান চিংড়ি চাষপ্রবণ এলাকা হচ্ছে মূলত বৃহত্তর খুলনা অঞ্চল।উপকূলীয় ওই এলাকায় ব্যাপক হারে গত দুই যুগ ধরেই চিংড়ি চাষ হয়ে আসছে।চিংড়ি চাষের কারণে ওই অঞ্চলে গত দেড় যুগে একের পর এক ফিস প্রোসেসিং কালচার, মাছ কোম্পানি গড়ে ওঠেছে।সেখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার চিংড়ি মংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রফতানি হচ্ছে।কিন্তু গত কয়েক বছর চিংড়ি চাষে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।আইলা ও সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে চিংড়ি চাষে ধস নেমেছে।রোগ বালাইয়ের কারণে ছোট ছোট ঘেরগুলোর উৎপাদন বন্ধ রয়েছে।অন্য দিকে রপ্তানি কমে যাচ্ছে সাথে বৈদেশি মূদ্রা অর্জনে অর্থনৈতিক প্রভার পড়ছে।এতে করে চিংড়ি চাষ হুমকির মুখে পড়েছে।চাষিরাও ক্ষতির মুখে পড়েছে।।আমরা আশা করি সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।