News71.com
 Bangladesh
 25 Jan 18, 08:33 AM
 178           
 0
 25 Jan 18, 08:33 AM

বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোয় সরাসরি জাহাজ চলাচল করবে ।। নৌমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোয় সরাসরি জাহাজ চলাচল করবে ।। নৌমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, দক্ষিণ আফ্রিকার ডারবান ও কেপটাউন এবং মরক্কোর তানজের মেড পোর্টের মধ্যে সরাসরি শিপিং সার্ভিস চালু হবে।একই সাথে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরকে কারিগরি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, মেরিন সার্ভিস, টাগ অপারেশন ও প্রশিক্ষণ প্রদানে সহায়তা করবে।মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বিভিন্ন বন্দর পরির্দশনের অভিজ্ঞতা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী আরও বলেন, এলক্ষ্যে তিনটি দেশের বন্দর কর্তৃপক্ষ সমঝোতা স্মারকপত্র শীঘ্রই স্বাক্ষর করবে। দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দরগুলোর সাথে চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ যোগাযোগ হলে সময় এবং খরচ অনেক কমে যাবে।তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন রপ্তানীযোগ্য বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় গমনকারী তৈরী পোষাক শিল্পে নতুন বাজার সৃষ্টি হবে। এতে যাতায়াত সময় এবং কস্ট অব ডুইং বিজনেস অনেক কমে আসবে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন