
নিউজ ডেস্কঃ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার। বিজয়ীরা হলেন- সভাপতি মো. আব্দুল মান্নান রসুল, সহ-সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এ এম বদরুল মিল্লাত খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, মো. তরিকুল ইসলাম খোকন, মো. বনি আমিন বাকলাই, সদস্য ভিজিল্যান্স মুনসি আবুল কালাম আজাদ, সদস্য ভর্তি উপপরিষদ এ বি এম ফয়েজুর রহমান, সদস্য লাইব্রেরী উপপরিষদ মু. জাকারিয়া রহমান জিহাদ ও নির্বাহী সদস্য বিভূতিভুষন রায়।
শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বঙ্গবন্ধু আইনজীবী সমিতির বিজয়ী নেতৃবৃন্দরা। অপরদিকে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। ভোট প্রদানে বাধা দেওয়া হয়নি দাবি করে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা জানান, বিএনপি নির্বাচনে হেরে যাবে বলেই ভোট দিতে আসেনি। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে ১৪৫ জন ভোটারের মধ্যে ৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।