
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,ভবঘুরে ব্যক্তিদের জন্য বর্তমান সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। মিরপুরের এই সরকারি আশ্রয়কেন্দ্রটি বহুতলভবন করা হবে। এখানে বহুতল ভবন নির্মাণের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজ শুক্রবার সকালে মিরপুরে সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভবঘুরে ব্যক্তিদের জন্য সরকারি আশ্রয়কেন্দ্রের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন। তিনি আশ্রয়কেন্দ্রের নিবাসী ও শিশুদের সঙ্গে কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীর,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় সমাজকল্যাণমন্ত্রী মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের হীরক জয়ন্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।