News71.com
 Bangladesh
 26 Jan 18, 07:46 AM
 226           
 0
 26 Jan 18, 07:46 AM

বখাটেপনা নামের এক সামাজিক ব্যাধিতে আক্রান্ত সারা দেশ।  

বখাটেপনা নামের এক সামাজিক ব্যাধিতে আক্রান্ত সারা দেশ।   

মিথুন কুমার মণ্ডলঃ বখাটেপনা নামের এক সামাজিক ব্যাধিতে আক্রান্ত গোটা বাংলাদেশ। কোনোভাবেই বখাটেদের উপদ্রব বন্ধ করা যাচ্ছে না।রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে দুরুত হারে বখাটেপনা বেড়ে চলেছে।মূল্যবোধের অভাব ও সামাজিক অনুশাসন না থাকার পরিণতি কী হতে পারে,তা আমরা উপলব্ধি করতে পারছি সঠিক ভাবে।স্কুল-কলেজগামী মেয়েরা বখাটেদের অত্যাচারের শিকার হচ্ছে দিনের পর দিন।কোথাও কোথাও গৃহবধূরাও আক্রান্ত হচ্ছে বখাটেপনা নামের এক সামাজিক ব্যাধিতে।এমন কি স্কুল-কলেজের শিক্ষিকারাও শিকার হচ্ছে লাঞ্ছনার।


এমনিতেই আমাদের দেশে সামাজিক পরিসরে নারী ও কিশোরীরা হরহামেশাই কটু মন্তব্যর শিকার হয়ে থাকে প্রতিদিন।অনেক ক্ষেত্রেই মেয়েরা এসব কথা স্বীকার করতে চায় না।আবার কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরই দোষারোপ করা হয়।বখাটেপনা নামের এই যৌনসন্ত্রাস থেকে রক্ষা পেতে বখাটেপনায় অতিষ্ঠ হয়ে অনেক মেয়েই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।অনেক সময় প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে মা-বাবা-অভিভাবক তথা শিক্ষককেও।কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিবাদ হয়,মানববন্ধন হয়।কিন্তু সেই আগের চেহারায় বার বার ফিরে আসে বখাটেরা।যুগ যুগ ধরে সামাজিক এই ব্যাধিটি থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলেও,মূল্যবোধের অভাব ও সামাজিক অনুশাসন না থাকার কারণে এই পরিণতি হচ্ছে দেশে অপরাধপ্রবণতা বাড়ছে।আবার কোথাও কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও রহস্যজনক দেখা যায়।ফলে সমাজ ও মানুষ থেকে নৈতিকতাবোধ হারিয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় অনেককে ঠেলে দিচ্ছে নিষ্ঠুরতার দিকে।বখাটেদের নিষ্ঠুরতার অনেক উদাহরণ আছে।কিন্তু শাস্তির কোনো দৃষ্টান্ত নেই।ফলে বখাটেরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে।আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে অনেক আগেই।প্রভাব-প্রতিপত্তিও অনেককে অপ্রতিরোধ্য করে তুলছে।ফলে বখাটেপনা বন্ধ করা যাচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরো অনেক বড় অঘটন ঘটবে।এ থেকে ঘুরে দাঁড়াতে সবার আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভূমিকা নিতে হবে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বখাটেদের দ্রুত বিচারের মুখোমুখি করা গেলে বখাটেপনা প্রতিরোধ কঠিন হবে না আশা করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন