News71.com
 Bangladesh
 26 Jan 18, 11:12 AM
 203           
 0
 26 Jan 18, 11:12 AM

দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রাখার আহ্বান জানালেন শিল্পমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রাখার আহ্বান জানালেন শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রাখার আহবান জানিয়ে বলেছেন,মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি এদেশের নারীদেরও বিরাট অবদান ছিল।আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে কন্যা উৎসবের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমির হোসেন আমু বলেন, একটি বিশেষ গোষ্ঠী নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।বাংলাদেশের মধ্যে এই প্রথম ঝালকাঠিতে কন্যা উৎসব অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ উৎসবে দেশ বিদেশের দুই হাজার নারী অংশ নেয়।অনুষ্ঠানে রত্ননগর্ভা মায়েদের সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ঝালকাঠির কন্যাদের পদক প্রদান, ও সম্ভাবনাময়ী কৃতি কন্যাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন