News71.com
 Bangladesh
 27 Jan 18, 12:54 PM
 254           
 0
 27 Jan 18, 12:54 PM

বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা ফেললে জরিমানার নির্দেশনা জারি।।

বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা ফেললে জরিমানার নির্দেশনা জারি।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ময়লা/বর্জ্য নির্ধারিত স্থানে না ফেললে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। আজ সকালে বিমানবন্দরের ভেতরে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেখা যায়। একই নির্দেশনায় খাবারের পর খালি বোতল,কাপ,প্যাকেট ইত্যাদি ফেরত দিয়ে অথবা দোকানের ডাস্টবিনে ফেলে পাঁচ টাকা ফেরত নিতে বলে হয়েছে। এছাড়া বিমানবন্দর এলাকায় সিংগারা-সমুচা জাতীয় খাবার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন