
নিউজ ডেস্ক : কালিগঞ্জ উপজেলার পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শনিবার সকাল ৯টার সময় অনুষ্ঠীত হয়।উক্ত অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আয়ুব আলীর সভাপত্তিত্বে সহকারি শিক্ষক রবিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও ১২ নং মৌতলা ইউপিঃ চেয়ারম্যান সাঈদ মেহেদী।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু,আলহাজ আঃরউফ,আলহাজ আঃ হামিদ সরদার,আঃরব মিন্টু,ছত্রলীগ নেতা অনিক মেহেদী, হুমায়ন কবির, লিংকন, কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক স,ম,মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজিজী।উক্ত নির্বাচনে ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন,৯৬ ভোট ফারহানা জান্নাত শিমু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন,৮২ ভোট পেয়ে ফারহানা আয়রীন রুশী মহিলা সদস্যা নির্বাচিত হয়েছেন।