News71.com
 Bangladesh
 29 Jan 18, 12:46 PM
 117           
 0
 29 Jan 18, 12:46 PM

আবারও দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ

আবারও দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্কঃ দেশজুড়ে শীতের প্রকোপ কিছুটা কমেছিল। মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত শীতের যে দাপট চলেছে, তার বিস্তার অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। কিন্তু আবার রাজধানীসহ সারা দেশে নতুন করে শীত বাড়তে শুরু করেছে। পাশাপাশিসীতাকুণ্ড, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে, দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম জানান,আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কম-বেশি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে। আজ সারা দেশে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন