News71.com
 Bangladesh
 29 Jan 18, 12:48 PM
 142           
 0
 29 Jan 18, 12:48 PM

তিনদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী ড্যানিয়েল এন রোসেনব্লাম।

তিনদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী ড্যানিয়েল এন রোসেনব্লাম।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী ড্যানিয়েল এন রোসেনব্লাম তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।তিনি গতকাল রোববার দিনগত রাতে বাংলাদেশে পৌঁছেছেন।মার্কিন উপ-সহকারী মন্ত্রী সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্ব পেয়েছেন। এ কর্মকর্তা ফান্ড, পলিসি ও নিরাপত্তা বিষয়ে মার্কিন প্রশাসনকে পরামর্শ দেন।চলতি জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে উপ-সহকারী মন্ত্রীর দায়িত্ব নেওয়া ওই কর্মকর্তা দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সরেজমিনে দেখতে সফরে এসেছেন। তিনি বাংলাদেশ সফরের পরে শ্রীলংকা যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন