News71.com
 Bangladesh
 29 Jan 18, 03:39 AM
 265           
 0
 29 Jan 18, 03:39 AM

মাদকের সর্বগ্রাসী নেশায় বুঁদ হয়ে উঠছে যুব সমাজ ।। নেশার ভয়ঙ্কর আরেক নাম ইয়াবা ওরফে বাবা

মাদকের সর্বগ্রাসী নেশায় বুঁদ হয়ে উঠছে যুব সমাজ ।। নেশার ভয়ঙ্কর আরেক নাম ইয়াবা ওরফে বাবা

মিথুন কুমারঃ মাদকের নেশা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।আগে তরুণ-যুবকরা মাদকে আসক্ত হতো।কিন্তু এখন দেখা যাচ্ছে কিশোর,এমনকি কিশোরীরাও মাদকাসক্তির শিকার হচ্ছে।অতীতে মাদকের তালিকায় প্রধান দ্রব্যটি ছিল গাঁজা ও সিগারেট।কিন্তু এখন সেই তালিকায় যোগ হয়েছে আরো অনেক নাম।তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাদকটির নাম ইয়াবা।চিকিৎসা বিজ্ঞানীদের মতে,এটি কেউ দীর্ঘদিন ব্যবহার করলে তার মধ্যে মানবিক গুণাবলী বলে কিছু থাকে না।খুন-খারাবিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে।শারীরিক ভাবেও এর ক্ষতি হয় ভয়ঙ্কর।অথচ এই ইয়াবা এখন শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সহজলভ্য হয়ে গেছে।এই ইয়াবার কারবার অত্যন্ত লাভজনক হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অনেক সদস্যের বিরুদ্ধেও মাদক কারবারে বা মাদক পরিবহনে যুক্ত থাকার অভিযোগ উঠছে সম্প্রতি।


বর্তমানে দেখা যায় এই ভয়ঙ্কর ইয়াবা বেশির ভাগ সেবন করে থাকে তরুন যুবকরা।পরিবার থেকে যারা বাইরে থাকে পড়াশুনা করে বিভিন্ন কলেজ হোস্টেল কিংবা মেচে তাদের ভিতর অনেকেই নেশার সাথে জড়িয়ে পড়ে সঙ্গ দোষে।আবার অনেকেই এই মাদকের নেশায় আসক্ত হয় পরিবারে থেকেও।বেশির ভাগ সময় লক্ষ্য করা যায় কিশোর কিশোরীরা খারাপ সঙ্গ দোষে মাদকের নেশায় সর্বগ্রাসী হয়ে উঠেছে।অনেক সময় সজমিনে ঘুরে দেখছি প্রথমে এই কিশোর কিশোরীরা খারাপ সঙ্গ দোষে পড়ে সিগারেট থেকে শুরু করে।তারপর আস্তে আস্তে গাঁজা,মদ তারপর ভয়ঙ্কর ইয়াবা সেবন শুরু করে।ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে সর্বগ্রাসী ইয়াবার দিকে।তারপর শুরু হয় নেশার জগত।এই নেশার জগতকে তারা শুধু মাদক দ্রব্যকে ছাড়া অন্য কাউকে আপন মনে করতে পারে না।তাদের না থাকে নিজের পরিবার বাবা, মা,ভাই,বোনদের প্রতি কোন টান,না থাকে সমাজের মানুষের প্রতি কোন ভালোবাসা।তাদের কাছে শুধু একটাই জগত নেশার জগত। এই সব কিশোর কিশোরীদের প্রথম থেকে পরিবার থেকে তথ্য মা বাবার উচিৎ তাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে,কাদের সাথে মেলামেশা করছে সব কিছু জানা শুনা দেখা প্রতিটি পরিবারে উচিৎ।তাহলে হয়তো কিছু টা হলেও মাদকের আসক্ত থেকে বেরিয়ে আসবে ছেলে মেয়েরা।।তাছাড়া পরিবারে পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দায়িক্তশীল ভূমিকা রাখা একান্ত প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন