
নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিগত ৮ বছরে ১ হাজার ২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ২২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।সরকার দলীয় মো. নজরুল ইসলাম বাবুর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বিসিবি ২০০৯-১০ অর্থবছরে ১০৪ কোটি ৩ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩৯ কোটি ৪৮ হাজার টাকা, ২০১১-১২ অর্থবছরে ১২৯ কোটি ৮২ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১০১ কোটি ১ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৬ কোটি ৮২ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৫ কোটি ২২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১৮১ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। তিনি বলেন, ‘বিসিবিকে সরকার কোনো অর্থ দেয় না। সব কাজ তারা নিজস্ব অর্থায়নে নির্বাহ করে।