News71.com
 Bangladesh
 30 Jan 18, 12:21 PM
 142           
 0
 30 Jan 18, 12:21 PM

রাজধানীতে পুলিশের গুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ।।

রাজধানীতে পুলিশের গুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীর ওয়াসা বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।একইসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলেও জানান তিনি।গুলিবিদ্ধ ডাকাতরা হলেন- জালাল (৪৭) ও শামিম (২৭)।ওসি আব্দুল জলিল জানান, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় সাতজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ডাকাত দলকে ধরতে ঘটনাস্থল ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পরে পুলিশও শর্টগান পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেলসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।ওসি আরও জানান, গুলিবিদ্ধ দুই ডাকাতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।এছাড়া আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন