News71.com
 Bangladesh
 30 Jan 18, 06:45 AM
 161           
 0
 30 Jan 18, 06:45 AM

দেশকে বাঁচাতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।।ওবায়দুল কাদের

দেশকে বাঁচাতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।।ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের আমলে সিলেট উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি আরো বলেন, সিলেটে বিদ্যুৎ ছিল? খালেদা জিয়ার সময় ছিল?নেতা-কর্মীরা জবাব দেন না।শেখ হাসিনা সিলেটকে আলোকিত করেছেন।সবই তো হচ্ছে।রাস্তা হচ্ছে।আজকে অনেক কিছু উদ্বোধন করলেন।আজ মঙ্গলবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আগামী নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।এ সময় উপস্থিত জনতার উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, বিশ্বের সেরা রাষ্ট্রনায়কদের একজন শেখ হাসিনা।শেখ হাসিনা আমাদের গর্ব।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।এ ছাড়াও ওবায়দুল কাদের বলেন,বঙ্গবন্ধু, ভাসানী, শেরে বাংলার নৌকা।তার সঙ্গে সুর মেলান উপস্থিত নেতা-কর্মীরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন