News71.com
 Bangladesh
 31 Jan 18, 11:54 AM
 135           
 0
 31 Jan 18, 11:54 AM

হাইকোর্টে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় বিএনপিকর্মীদের বিরুদ্ধে তিন মামলা, আটক ৬৯।।

হাইকোর্টে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় বিএনপিকর্মীদের বিরুদ্ধে তিন মামলা, আটক ৬৯।।


নিউজ ডেস্কঃ হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলা বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদী হয়ে এ পৃথক দুটি মামলা করেন। রমনা থানার ওসি মইনুল ইসলাম গণমাধ্যমকে জানান,গতকাল মঙ্গলবার রাতে তার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। মামলা দুটিতে সরকারি কাজে বাধা দেয়া,পুলিশের ওপর হামলা,রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট,আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নসহ বেশ কয়েকটি ধারা জুড়ে দেয়া হয়েছে। মামলায় বিএনপির শীর্ষ অনেক নেতাকর্মীর নাম উল্লেখ করে ৭০০-৮০০ অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রিজন ভ্যানে হামলার পর শাহবাগ ও রমনা থানাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক ৬৯ জনও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন