News71.com
 Bangladesh
 31 Jan 18, 11:55 AM
 133           
 0
 31 Jan 18, 11:55 AM

বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুলের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত গ্রেফতার।।

বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুলের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে আটকের অভিযোগ ওঠেছে। অনিন্দ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এর দায়িত্বে ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি। এর আগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়। পরে এ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন,অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন