News71.com
 Bangladesh
 31 Jan 18, 11:58 AM
 184           
 0
 31 Jan 18, 11:58 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগ কর্মীর নাম মো. জাকির হোসেন (৩০)। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মর্তুজাবাগ। তিনি রূপগঞ্জের গাউছিয়া ইউনিয়নের যুবলীগ কর্মী ছিলেন। নিহত জাকিরের স্ত্রী ফারজানা জানান,স্থানীয় ইউপির সদস্য আমির হোসেনের নেতৃত্বে শাহ আলম মোল্লাসহ ১০ থেকে ১৫ জন গাউছিয়ার তাঁতবাজার এলাকায় জাকির হোসেনকে কুপিয়ে জখম করে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকির হোসেন গাউছিয়ার তাঁতবাজারটি দেখাশোনা করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন