
নিউজ ডেস্কঃ রাজশাহীর রাজপাড়া থানার কাশিয়াডংগা থেকে গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছেন র্যাপপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) সদস্যরা। ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম। তিনি জানান,এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।