News71.com
 Bangladesh
 31 Jan 18, 06:48 AM
 117           
 0
 31 Jan 18, 06:48 AM

৪ মাসের মধ্যেই মেট্রোরেল স্প্যান বসছে আগারগাঁওয়ে।।

৪ মাসের মধ্যেই মেট্রোরেল স্প্যান বসছে আগারগাঁওয়ে।।

নিউজ ডেস্কঃ দু’টি স্প্যান (সুপার স্ট্রাকচার) পিলারের ওপর বসানোর ফলে উত্তাল পদ্মার বুকে দৃশ্যমান প্রায় ৩০০ মিটার স্বপ্নের পদ্মাসেতু।এই অগ্রগতিতে দেশবাসীর আশাবাদ বেড়ে গেছে আরও। সরকার এই আশাবাদ প্রতিষ্ঠিত করতে চাইছে ঢাকার মেট্রোরেল প্রকল্পের ব্যাপারেও।জনগণের চোখে মেট্রোরেল দৃশ্যমান করতে ৩-৪ মাসের মধ্যেই স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি) বা মেট্রোরেল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই পরিকল্পনার কথা জানা গেছে। উত্তরা থেকে মিরপুর, ফার্মগেট, শাহবাগ হয়ে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পথের যাত্রীদের যাতায়াত দ্রুত ও সহজ করতে ২০১৯-২০২০ মেয়াদে প্রকল্পটির কাজ শেষ করার কথা।

প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ করে আসার কথা। কিন্তু দেশবাসীকে প্রকল্পের কাজ জানান দিতে আগারগাঁওয়েই প্রথমে স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, মেট্রোরেল আর স্বপ্ন নয়, এটা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার। বিষয়টি দেশবাসীকে জানান দিতে আগারগাঁও ৯ নম্বর স্টেশনের সামনে দু’টি স্প্যান বসানো হবে। প্রতিটা স্প্যানের দৈর্ঘ্য হবে ৩০ মিটার। যেন রাজধানীর মানুষ এই উন্নয়ন কাজ দেখতে পারে, সেজন্য দিয়াবাড়ির পরিবর্তে আগারগাঁও এলাকায় প্রথমে স্প্যান বসানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন