News71.com
 Bangladesh
 31 Jan 18, 07:00 AM
 128           
 0
 31 Jan 18, 07:00 AM

মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন

মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন


নিউজ ডেস্কঃ দীর্ঘদিন যাচাই-বাছাই ও অন্তর্ভুক্তি শেষে আজ বুধবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন।এবারের চূড়ান্ত ভোটার তালিকায় ৪২ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে বলে জানিয়েছে ইসি।দীর্ঘদিন দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে আজ বুধবার এ তালিকা প্রকাশ করা হল।এর আগের তালিকায় ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার ছিল। তা থেকে হালনাগাদ বাদ দেয়া হয়েছে মৃত অন্তত ১৫ লাখ ২৭ হাজারেরও বেশি ভোটার।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এ বছর হালনাগাদ যোগ হচ্ছে ৪৩ লাখ ২০ হাজারের মতো নতুন ভোটার।নতুনদের নিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৪১ লাখের মতো; যারা একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন।২০০৮ সালের ২৯ ডিসেম্বরে নবম সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন