News71.com
 Bangladesh
 31 Jan 18, 07:21 AM
 152           
 0
 31 Jan 18, 07:21 AM

বিএনপির নির্বাচনকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই ।। খাদ্যমন্ত্রী

বিএনপির নির্বাচনকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই ।। খাদ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন(ইসি)’র অধীনে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,বিএনপির নির্বাচনকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই। তিনি আরো বলেন,নির্বাচন বানচাল করার অধিকার যেমন বিএনপির নেই তেমনি নির্বাচন প্রতিহত করার শক্তিও তাদের নেই।

খাদ্যমন্ত্রী বলেন,জাতীয় নির্বাচনের আগে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বিএনপি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বিলম্বিত করার কৌশল গ্রহণ করেছিল। বিএনপি নেত্রীর এ মামলার কার্যক্রম স্বাভাবিকভাবে চললে দুই বছর আগে মামলার বিচার শেষ হতো। তখন তারা রায়ের পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার যথেষ্ঠ সময় পেতেন। তিনি আরো বলেন,আর বিএনপির বিরুদ্ধে এ মামলা বর্তমান সরকার দেয়নি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এ মামলা দায়ের করেছিল।

খাদ্যমন্ত্রী কামরুল বলেন,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কি হবে তা আদালত জানে। আওয়ামী লীগ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বিএনপির নেতাদের কথা-বার্তায় প্রমাণ হয়েছে তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল নয়। এ ছাড়াও বিএনপি নেতাদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন,বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি চেষ্টা করবেন না যার পরিণতি আপনাদের জন্য ভয়াবহ হয়। আর এ পরিণতির জন্য আপনাদেরকেই দায়ী থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন