News71.com
 Bangladesh
 01 Feb 18, 06:58 AM
 184           
 0
 01 Feb 18, 06:58 AM

শ্রমিক কল্যাণ তহবিলে মেটলাইফ’র ১ কোটি ২২ লাখ টাকা প্রদান।।

শ্রমিক কল্যাণ তহবিলে মেটলাইফ’র ১ কোটি ২২ লাখ টাকা প্রদান।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ২২ লাখ ১৪ হাজার ৪২৪ টাকার চেক প্রদান করেছে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স-মেটলাইফ কোম্পানী।আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে কোম্পানীর চিফ ফিন্যানশিয়াল অফিসার আলাউদ্দিন কোম্পানির গতবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশের টাকার চেক হস্তান্তর করেন।
মুজিবুল হক বলেন, দেশে এমন অনেক কোম্পানী আছে যাদের অনেক কর্মচারী সারা বছরের বেতনের চেয়ে লাভ্যাংশের অর্থ বেশী পেয়ে থাকেন। এতে করে কোম্পানীর কর্মপরিবেশ উন্নত হচ্ছে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে।তিনি বলেন, শ্রম আইনের আলোকে দেশি-বিদেশী ৯৫টি কোম্পানি তাদের লাভের ৫ শতাংশের ১ দশমাংশ এই তহবিলে প্রদান করছে। এ তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় আড়াইশ’ কোটি টাকার বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন