News71.com
 Bangladesh
 01 Feb 18, 07:00 AM
 164           
 0
 01 Feb 18, 07:00 AM

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।


নিউজ ডেস্কঃ ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম স্বাক্ষরিত আদেশটি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গত বছরের ১০ ডিসেম্বর টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন