
নিউজ ডেস্কঃ তিনদিনের সফরে আগামী ৪ মার্চ ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং বাংলাদেশে আসছেন।সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট।দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।এটি সম্পূর্ণভাবে দ্বি-পক্ষীয় ও বাণিজ্য সম্ভাবনা সংক্রান্ত একটি সফর। এ সফরে দুই দেশের মধ্যে আয়োজিত হবে বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম।
দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ ফোরামে অংশ নেবে।ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসছে দেশটির ১০০ প্রতিষ্ঠানের দুই শতাধিক ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল।বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই-বাছাই করে দেখবেন ভিয়েতনামের ব্যবসায়ীরা।বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখবেন তারা।