News71.com
 Bangladesh
 02 Feb 18, 06:11 AM
 158           
 0
 02 Feb 18, 06:11 AM

দেশের সড়ক-মহাসড়কে এখন মৃত্যুফাঁদ ।। চলছে দূর্ঘটনায় মৃত্যুর মিছিল

দেশের সড়ক-মহাসড়কে এখন মৃত্যুফাঁদ ।। চলছে দূর্ঘটনায় মৃত্যুর মিছিল

 

মিথুন কুমারঃ বাংলাদেশে মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই।অন্তত সড়কের দিকে তাকালে সে রকমই মনে হয়।দেশের সড়ক-মহাসড়কে এমন অবস্থা সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বের হলে পরে সে ঘরে ফিরতে পারবে কি না কেউ হয়তো জানে না।এমন একটি আতঙ্কের নাম এখন সড়ক-মহাসড় প্লাস যানবাহন।এই সড়ক-মহাসড় প্লাস যানবাহন যেমন মানুষকে জীবিকার তাগিতে বা দুরুত যাতায়াতের জন্য যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তেমনি বেপরোয়া গতি,বিপজ্জনক ওভারটেক বা প্রতিযোগিতা করে গাড়ি চালানো বা ফিটনেসবিহীন গাড়ি চলাচলের জন্য প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা।মারা যাচ্ছে অনেক মানুষ।আবার অনেকে মারা না গেলেও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। অথচ এসব দুর্ঘটনার বেশির ভাগই ঘটে ফিটনেসহীন গাড়ি,অদক্ষ চালক, বেপরোয়া গাড়ি চালনা, নিয়ম-কানুন না মানা, খামখেয়ালিপনাসহ এই সব কারণে।একটু চেষ্টা করলেই এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কি?। আমাদের দুর্ভাগ্য, সে চেষ্টাই দেখা যায় না কোথাও।দিন দিন সড়ক-মহাসড়কে যেন মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে।

 


পত্রপত্রিকায় খুললে বা টিভি সেট অন করলে দেখা যায় দিনে কম পক্ষে ২০/২৫ জন নিহত আর আহতের সংখ্যা অসংখ্য বলার অপেক্ষা রাখে না।গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন যায়গায় কমপক্ষে ১৫ জনের নিহতের সংবাদ পত্রপত্রিকায় দেখা গিয়েছে আর আহত হয়েছে তো অসংখ্য।আজও সকালে থেকে গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২,দিনাজপুরে ১ জন,মাগুরায় ১ জন।ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ নিয়ম-কানুন বাস্তবায়নে কিছুটা কঠোর হলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।বেপরোয়া গতি,বিপজ্জনক ওভারটেক বা প্রতিযোগিতা করে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করতে হবে।ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করতে হবে।এদিকে একটু শহর থেকে বের হয়ে মহাসড়ক বা হাইওয়েতে নসিমন,করিমন,ভটভটিসহ এমন অনেক গাড়ি চলে,যেগুলোর না আছে ফিটনেস, না আছে চালকের লাইসেন্স বলতে তো কিছুই নেই।এগুলো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।চালকের কাজের নির্দিষ্ট কোনো সময় নেই।অনেকে ক্লান্ত হয়ে গাড়ি চালাতে চালাতে রাস্তায় ঘুমিয়ে যায়। চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা নিষিদ্ধ হলেও অনেক চালককেই দেখা যায় এক হাতে কানে মোবাইল ফোন ধরে আরেক হাতে গাড়ি চালাচ্ছে। এ রকম অনাচার-অরাজকতা চলতে থাকলে কেন দুর্ঘটনা ঘটবে না,কেনই বা মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘায়িত হবে না।সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সাধারণ মানুষের জীবনের যদি নূন্যতম মূল্যটুকুও থাকে,তাহলে দ্রুত এসব অনাচার বন্ধ করার অনুরোধ রইলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন