News71.com
 Bangladesh
 02 Feb 18, 06:13 AM
 116           
 0
 02 Feb 18, 06:13 AM

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণে উঁচুমান বজায় রাখার আহ্বান।।ড. গওহর রিজভী

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণে উঁচুমান বজায় রাখার আহ্বান।।ড. গওহর রিজভী


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা উল্লেখ করে উঁচুমান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও ষ্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর ডিএসসিএসসি ২০১৭-২০১৮ কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠানে ড. গওহর রিজভী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কলেজের অফিসার্স মেসে আজ বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড. গওহর রিজভী সফলতার সাথে সম্পন্ন করায় কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।একইসাথে তিনি কলেজের শিক্ষার উঁচুমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ এবং কলেজের কমান্ড্যান্ট ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান ।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর ডিএসসিএসসি ২০১৭-২০১৮ কোর্সে সেনাবাহিনীর ১৩৬ জন অফিসার, নৌবাহিনীর ৪০ জন অফিসার, বিমান বাহিনীর ২২ জন অফিসার এবং ব্রাজিল, চীন, ভারত,ইন্দোনেশিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিয়োন, শ্রীলংকা, সুদান, তানজানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র, জর্ডান এবং জাম্বিয়া থেকে আগত ৬৮ জন অফিসারসহ সর্বমোট ২৬৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন