News71.com
 Bangladesh
 03 Feb 18, 09:06 AM
 227           
 0
 03 Feb 18, 09:06 AM

আওয়ামী লীগের হাত ধরেই দেশের সকল অর্জন ও স্বীকৃতি এসেছে ।।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

আওয়ামী লীগের হাত ধরেই দেশের সকল অর্জন ও স্বীকৃতি এসেছে ।।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বাংলাদেশের সকল ঐতিহাসিক অর্জন ও স্বীকৃতি এসেছে।তিনি বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।মন্ত্রী আজ চাঁদপুরের মতলব ডিগ্রী কলেজ মাঠে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আজ ইউনিসেফের স্বীকৃতিপ্রাপ্ত সম্পদ।তিনি বলেন, মুক্তিযুদ্ধ শেষ হলেও অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রয়েছে। এ যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন