News71.com
 Bangladesh
 03 Feb 18, 09:16 AM
 145           
 0
 03 Feb 18, 09:16 AM

ফেব্রুয়ারির শুরুতেই আবারও শৈত্যপ্রবাহ ।। শেষের দিকে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা

ফেব্রুয়ারির শুরুতেই আবারও শৈত্যপ্রবাহ ।। শেষের দিকে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা

 

নিউজ ডেস্কঃ চলতি মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।একই সঙ্গে ফেব্রুয়ারির শেষের দিকে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের দেখা মিলতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।আবহাওয়া অধিদফতরে কমিটির বৈঠক হয়।

ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়ে আবহাওয়া অধিদফতর এই মাসে গড় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন