News71.com
 Bangladesh
 03 Feb 18, 09:37 AM
 200           
 0
 03 Feb 18, 09:37 AM

আগামীকাল ঢাকা মেট্রপলিটন পুলিশের ৪৩তম প্রতিষ্ঠা দিবস

আগামীকাল ঢাকা মেট্রপলিটন পুলিশের ৪৩তম প্রতিষ্ঠা দিবস

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল।১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর ১২টি থানা নিয়ে ডিএমপি গঠনের আদেশ জারি হয়। তবে একই বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।। এজন্য প্রতি বছর ৩ ফেব্রুয়ারি ডিএমপি দিবস হিসেবে পালন করা হয়।এই হিসেবে আগামীকাল ৪৩তম ডিএমপি দিবস।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী প্রদান করেছেন।এবছরও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঢাকা মহানগর পুলিশ এ দিবসটি পালন করবে।এ উপলক্ষে আগামীকাল আগামী শনিবার বিকেল সোয়া ৩টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন