
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শিহাব গাজী নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। শিহাব গাজী নামে যুবদলের এ নেতাকে গত বৃহস্পতিবার গভীর রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় ।থানার অফিসার ইনচার্জ মো. মাজ্জাদ হোসেন জানান- শিহাব গাজীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে ।