News71.com
 Bangladesh
 03 Feb 18, 02:53 AM
 171           
 0
 03 Feb 18, 02:53 AM

তেঁতুলিয়ায় প্রধান দুই নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন, বিঘ্নিত হচ্ছে প্রবাহ

তেঁতুলিয়ায় প্রধান দুই নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন, বিঘ্নিত হচ্ছে প্রবাহ


নিউজ ডেস্ক: তেঁতুলিয়ায় নদীর গতি প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন করার ফলে বিলীন হয়ে যাচ্ছে উপজেলার প্রধান দুই নদী। ডাহুক এবং করোতোয়া নদীর গতি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। উপজেলার বালাবাড়ি এলাকায় ডাহুক নদী নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে করতোয়া নদীর তীরবর্তী এলাকায় সমতল ভূমি কেটে নদী ভরাট করে পাথর উত্তোলন করা হচ্ছে ভজনপুর-শালবাহান বালাবাড়ি এলাকায়। ফলে শীর্ণ হয়ে পড়েছে করোতোয়া। আর এসব অবৈধ পাথর উত্তোলনের সাথে জড়িয়ে আছে একটি প্রভাবশালী মহল।

স্থানীয়রা জানান, বেশ কয়েকজন প্রভাবশালীর সরাসরি অংশগ্রহণে ডাহুক নদীর গতি প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন চলছে। গত বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস পুলিশ ও বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে নদীর গতিপথ বন্ধ করে পাথর উত্তোলনের অপরাধে ছয়জনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের মামলা দেওয়ারও ঘোষণা দেন।

বুড়াবুড়ি ইউনিয়নের চরক ডাঙ্গী গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ডাহুক নদী আর দেখা যায় না, পাথর উত্তোলনের কারণে নদী নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরও থেমে নেই পাথর উত্তোলন। ভারত থেকে আসা এই নদী বাংলাদেশের প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃত। নদীটি হারিয়ে গেলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।ভজনপুর এলাকার আকতারুল ইসলাম দুলাল জানান, নদীর গতি পথ রুদ্ধ হয়ে পড়েছে। একটি প্রভাবশালী মহল এই কাজে জড়িত। করোতোয়া নদী সংকুচিত হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন