News71.com
 Bangladesh
 03 Feb 18, 06:30 AM
 128           
 0
 03 Feb 18, 06:30 AM

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন,বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। শুধু তাই নয়,দেশে গণতন্ত্র রক্ষা,সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আজ শনিবার দুপুরে শহরের ওয়ারলেস মোড়ে ‘লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ’ সড়ক পুনঃসংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন,লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের কাজ সরকারের উন্নয়নের রোল মডেলেরই একটি অংশ। তাই এ সড়কের কাজ গুরুত্বসহকারে করতে হবে। এ জন্য ঠিকাদারের ওপরে কাজ ছেড়ে না দিয়ে প্রকৌশলীদের সঠিক তত্ত্বাবধান করতে হবে। ঠিকাদার যেন অন্যায় মুনাফার জন্য কাজের মানের ক্ষতি না করে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কাজের মান নিয়ে যেন জনপ্রতিনিধিদের কথা বলতে না হয়। বিষয়গুলো সংশ্লিষ্টরা গুরুত্বসহকারে দেখবেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত। প্রকৌশলী সুব্রত দত্ত জানান,প্রায় ৬০ কিলোমিটার এই আঞ্চলিক মহাসড়কের জন্য এক শ ৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বর্তমানে সড়কটি ১৮ ফুট থেকে আরো ৬ ফুট মিলে মোট ২৪ ফুটে উন্নীত করা হবে। আগামী বছরের ৩০ জুনের মধ্যে এই আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন ও মেরামতের কাজ শেষ হবার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন