
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) মো: আবু হাসান এ তথ্য নিশ্চিত করে জানান,প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ ফেব্রুয়ারি সোমবার ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওই দিন শিক্ষার্থীদের বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে স্ব স্ব হল প্রাধ্যক্ষ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দের ব্যবস্থা করবেন। প্রসঙ্গত,২০১৭ সালের ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।