News71.com
 Bangladesh
 04 Feb 18, 12:30 PM
 106           
 0
 04 Feb 18, 12:30 PM

৩৪তম বিসিএস ফোরামের সভাপতি আজিজ,সম্পাদক ইলিয়াছ।।

৩৪তম বিসিএস ফোরামের সভাপতি আজিজ,সম্পাদক ইলিয়াছ।।

 

নিউজ ডেস্কঃ ৩৪তম বিসিএস ফোরামের সভাপতি হয়েছেন বান্দরবনের সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ৩৪তম বিসিএস ফোরামের প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ৩৪তম বিসিএস ফোরামের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবিদুর রহমান (বিসিএস প্রশাসন) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসিফ ইকবাল (বিসিএস পুলিশ)। কমিটিতে সহসভাপতি হিসেবে মো. কামরুল হাসান সোহেল (বিসিএস প্রশাসন),যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহিনুর ইসলাম শাহিন (বিসিএস পুলিশ),সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমান (বিসিএস তথ্য) কে দায়িত্ব প্রদান করা হয়। কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন