
মিথুন কুমারঃ মাথাই নষ্ট মামা। এমনি স্লোগানে প্রতিদিন চলছে লটারি নামে জুয়ার খেলার প্রচারণা। প্রতিদিন প্রথম পুরস্কার লক্ষ টাকাসহ আরো হাজার হাজার টাকার পুরস্কার।রয়েছে মোটরসাইকেল, সোনার গহনা,ফ্রিজ,মোবাইল,সহ অনেক রকমের লোভনীয় পুরষ্কার।এমন সব লোভনীয় প্রচার প্রচারণা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লটারির নামে লক্ষ লক্ষ টাকা।আর মেলার নামে চলছে নানা রকম জুয়া আর অশ্লীল নাচ গান আর মাদক ব্যাবসা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইজিবাইকে মাইক লাগিয়ে ছুটছে শহর ছাড়িয়ে গ্রামে।লটারী টিকেট বিক্রির সময় ক্রেতাদের আকর্ষণের নামে চলছে লোভনীয় প্রচারণা।মুখরোচক মিষ্টি কথায় লাখপতি হবার জন্য হুমড়ি খেয়ে পড়ছে শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ।কোন কোন রিকশা চালক দিন মজুর সারাদিনের আয় দিয়ে লটারির টিকেট কিনছে লাখপতি হওয়ার স্বপ্নে।আবার অনেক যায়গায় লটারির দৃশ্য ডিস কেবলের সহায়তায় টিভিতে সম্প্রচারের কারণে আরো বেশী আকৃষ্ট হচ্ছে মানুষ।
সজমিনে অনেক যায়গা ঘুরে দেখা গেছে যে লটারির টিকেট কিনতে গিয়ে অনেকে সর্বশান্ত হয়েছে।করো সংসার ভেঙ্গেছে কারো বা বাড়ি ছেড়া হতে হয়েছে।কিন্তু এর আয়োজকদের কেউ থামাতে পারেনি।বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা মেলায় লটারি নামে চলছে জুয়ার আসর।শুধু কি লটারি অন্যান্য জুয়া আর বিনোদনের নামে অশ্লীল নাচগান বারোটা বাজাচ্ছে সাধারণ মানুষের।আর তার পাশেই চলছে জমজমাট মাদক ব্যবসা।মাইকের শব্দে কান ঝালা পালা হয়ে যাচ্ছে প্রতিদিন।শিক্ষার্থীদের লেখাপড়ায় ভীষণ সমস্যা ঘটছে।বিশেষ করে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে।
আবার দেখা গেছে এই সব মেলার আয়োজনে কারো অনুমতির প্রয়োজন আছে বলে মনে হয়না।অভিযোগ রয়েছে যারা এসব দেখভাল করবেন তাদের সাথে সুম্পর্ক রয়েছে উচ্চ কোন পর্যায়ের উর্ধতন মহলের।বিভিন্ন মহলকে ম্যানেজের নামে প্রতিরাতে বরাদ্দ রাখা হয় ২/৩ লাখ টাকা।আবার অনেক সময় দেখা যায় সরকারি দলের কিছু নেতার আর্শীবাদ আর প্রশাসনের নিরবতা কাজ করছে।যার কারণে সবকিছু চলছে আয়োজকদের ইচ্ছেমত।ফলে এসব নিয়ে প্রতিবাদ করে খামোখা কেউ ঝামেলায় পড়তে চান না বলে ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাব্ধ থাকছেন সাধারণ মানুষ।কিন্তু মেলার নামে জুয়া খেলায় এতে করে কারো কারো পকেট ভারী হলেও,সাধারন মানুষকে করছে সর্বশান্ত।যুব সমাজকে অধঃপতনের দিকে টানছে।এটা কারো কাম্য হতে পারেনা।এই লটারি নামে জুয়া খেলা বন্ধে প্রশাসনের ভূমিকা রাখা একান্ত জরুরি।