
নিউজ ডেস্কঃ রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে ৯০টি পেট্রলবোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। গতকাল শনিবার রাতে কাফরুলের ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- তরিকুল (৪০),নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে তোলা হবে।