
নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষনার দিন এগিয়ে আসার সাথে সাথেই সারা দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে । বিএনপি আগে ভাগেই সারাদেশের নেতাকর্মীদের কাছে চরম বার্তা পাঠিয়েছে। তাদের পাঠানো এই গোপন চরম বার্তায় সারাদেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। আর তার জবাবে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ পাল্টা রাজপথ দখলের কর্মসুচি দিয়েছে। সব মিলিয়ে চলতি মাসের শুরু থেকেই শীতের মধ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে । সরকার সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আগাম সতর্কতা নিয়েছে। যেকোন মুল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করছে পুলিশ বাহিনী। তারই অংশ হিসেবে বড ধরনের সংঘাত এড়াতে গতকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির দুই নেতাসহ শতাধিক কর্মীকে আটক করা হয়েছে বলে জানাগেছে।বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে সামনে রেখে ঢাকায় সমাবেশ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা নেতাকর্মীদের আটক করতে হোটেলগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। খালেদার দল থেকে পর্বেই হুমকি স্বরূপ বার্তা দেওয়া হয়েছ। যদিও বিএনপির নেতা কর্মীরা এর আগে অনেক বার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে । পুলিশের প্রিজন গাড়ীতে হামলা করে আসামী ছিনিয়ে নিয়েছে। সারাদেশে জ্বালাও পোড়াও করেছে, মূমুর্ষ রোগী ও পরিক্ষার্থীদের বহনকারী বাস পেট্রোল বোমা দিয়ে পুড়িয়েছে। সরাদেশে আর যাতে কোন সন্ত্রাসী কর্মকান্ড না ঘটে, জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করেই দেশের আইন শৃঙ্খলাবাহিনী সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক করছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে গুলশান এলাকা থেকে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাশকুর রহমান মাশুককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক তানজিনকে তার কাফরুলের বাসা থেকে আটক করা হয়। এর বাইরেও গভীর রাতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশ রেট দেয়। এ সময় আটক হওয়া নেতাকর্মীর বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন। উল্লেখ্য, গত চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয়নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত ও হাসান মামুনসহ দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।