News71.com
 Bangladesh
 04 Feb 18, 01:26 AM
 170           
 0
 04 Feb 18, 01:26 AM

১১ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন

১১ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন


নিউজ ডেস্কঃ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়েছে। আগামী ১১ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। পরে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। মামলার নথি সূত্রে জানা যায়,সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়,ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন