News71.com
 Bangladesh
 04 Feb 18, 02:54 AM
 168           
 0
 04 Feb 18, 02:54 AM

আগামী ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন।

আগামী ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ মার্চ।আজ রবিবার বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা সমবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।তবে সমাবর্তন বক্তা ও অতিথি এখনও ঠিক হয়নি বলে জানান তিনি।অধ্যাপক সাহা বলেন, এবার ৬ হাজার ৯ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


সমাবর্তন সফল করার জন্য আজ রবিবার বিকালে আরেকটি সভা হবে।ওই সভায় পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ থেকে ২০১৪ সাল সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী এবারের সমাবর্তনে অংশগ্রহণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন