News71.com
 Bangladesh
 04 Feb 18, 06:40 AM
 123           
 0
 04 Feb 18, 06:40 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু


নিউজ ডেস্কঃ খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র ও হুমকি ধমকি দিচ্ছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,তাতে কোনোমতেই লাভ হবে না। কারণ যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আজ রবিবার কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনে যাবো না বললে হবে না,সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে বলেও জানান জাসদ সভাপতি।

তথ্যমন্ত্রী আরও বলেন,খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আদালত আইনের গতিতেই খালেদার বিচার করবে। আদালতের বিচার পক্ষে থাকলে ভালো,বিপক্ষে গেলেই খারাপ। ভেড়ামারা কলেজের অধ্যক্ষ মো. শামছুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া,অতিরিক্তি সহকারী পুলিশ সুপার নূরানী ফেরদৌসী দিশা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন