News71.com
 Bangladesh
 05 Feb 18, 08:09 AM
 135           
 0
 05 Feb 18, 08:09 AM

জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন।।

জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন।।

 

নিউজ ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।আজ বিকেল পৌনে ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় আপিল বিভাগের বিচারপতিরাও ছিলেন। সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। প্রধান বিচারপতি শহীদদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, শরীফুল ইসলাম ও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন