
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজের পূর্বপাশের প্রাচীরের দেয়াল ধসে পড়েছে। এতে ১ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে দেয়ালটি ধসে পড়ে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।