
নিউজ ডেস্কঃ ভারতের বুকে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চলেছে বাংলাদে৷ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইএফসিএল) মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হবে৷কয়লা অথবা সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে৷এজন্য দুই দেশের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দিল্লিতে দুই দেশের বিদ্যুতের বিষয়ে গঠিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে দেশে ফিরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ এই তথ্য জানান৷ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি লিমিটেড (এনটিপিসি) যৌথভাবে এই কেন্দ্রটি পরিচালনা করবে৷বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পর বাংলাদেশ সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে৷
বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া অনুসরণ করা হবে৷এক্ষেত্রে কোম্পানি গঠনের বিষয়ে নতুন করে আলোচনার কোনও প্রয়োজন হবে না৷বর্তমানে ভারতে সরকারি-বেসরকারি মিলে মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩ লক্ষ ১৯ হাজার ৬০০ মেগাওয়াট৷এরমধ্যে সৌর জ্বালানি ব্যবহার করে ভারতের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৫০ হাজার মেগাওয়াট৷এর মধ্যে সাড়ে ১২ হাজার মেগাওয়াটের মতো সৌরবিদ্যুৎ৷২০২৭ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ লক্ষ ৫০ হাজার মেগাওয়াটে উন্নীতের লক্ষ্য হাতে নিয়েছে ভারত৷এর মধ্যে ৩ লক্ষ ৭২ হাজার মেগাওয়াট বা ৫৭ শতাংশ উৎপাদন হবে সৌর ও দূষণমুক্ত জ্বালানি থেকে৷