News71.com
 Bangladesh
 07 Feb 18, 07:29 AM
 148           
 0
 07 Feb 18, 07:29 AM

মাদক সরবরাহকারীদের ধরিয়ে দিলে মিলবে পুরস্কার।।মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ

মাদক সরবরাহকারীদের ধরিয়ে দিলে মিলবে পুরস্কার।।মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ


নিউজ ডেস্কঃ মাদক সরবরাহকারীকে ধরিয়ে দিলে মিলবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পুরস্কার। পুরস্কারের এ ঘোষণা দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর পায়রা চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। যৌথভাবে পথশিশুদের মাঝে কম্বল বিতরণ এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ ও ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন,যারা মাদক সরবরাহ করে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। বস্তিগুলোর বিভিন্ন জায়গায় মাদক ও ইয়াবা ব্যবসায়ী থাকে। তারা নিয়মিত মাদক সরবরাহ করে। এদের ধরিয়ে দিলে পুরস্কার দেবো আমরা। এক হাজার ইয়াবা ধরিয়ে দিতে পারলে থাকবে ২০ হাজার টাকা পুরস্কার। এক্ষেত্রে বিজয়ীর পরিচয় গোপন রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ইয়াবা ও মাদক আমাদের দেশের কোমলমতি শিশু থেকে শুরু করে কিশোর ও তরুণদের শেষ করে দিচ্ছে। তারা ধীরে ধীরে মাদকের বেড়াজালে আটকে যাচ্ছে। আমরা সবাই জানি,মাদকের ফল ভয়াবহ। কারণ মাদক ধীরে ধীরে ছেলেমেয়েদের মূল্যবান জীবন শেষ করে দেয়। মাদক থেকে তাদের রক্ষা করতে না পারলে বাংলাদেশের সুরক্ষা হবে না। মাদক নির্মূলে সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,এ দেশ থেকে মাদক দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন