
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদে সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালকে উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) উত্তরা বিভাগ, অতিরিক্ত উপ-কমিশনার মোঃ আব্দুল্লাহিল কাফীকে অতিরিক্ত উপ-কমিশনার রমনা বিভাগ, সহকারী কমিশনার মোঃ মতিউর রহমানকে সহকারী কমিশনার ইন্টেলিজেন্স এন্ড এ্যানালাইসিস ডিভিশন,সহকারী কমিশনার কাজী রোমানা নাসরিনকে সহকারী কমিশনার প্রশাসন-ট্রাফিক পূর্ব,সহকারী কমিশনার মোঃ তানভীর হোসেনকে সহকারী কমিশনার প্যাট্রোল-রমনা, সহকারী কমিশনার মোঃ জাহিদুল ইসলাম সোহাগকে সহকারী কমিশনার স্পেশাল এ্যাকশন গ্রুপ ও সহকারী কমিশনার প্যাট্রোল-রমনা মোঃ আহসান খানকে সহকারী কমিশনার ধানমন্ডি জোন হিসেবে বদলি করা হয়েছে।