
নিউজ ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হামিদ। দ্বিতীয় বারের মতো তিনি রাষ্ট্রপতি হলেন। আগামী পাঁচ বছর অর্থাৎ পরবর্তী সরকার আমলেও রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত থাকবেন আব্দুল হামিদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর আজ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা একমাত্র প্রার্থী হিসেবে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।এসময় সিইসি বলেন, একমাত্র প্রার্থী হওয়ায় আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করছি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।চিফ হুইপ আ স ম ফিরোজচিফ হুইপ বলেন, আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম।প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।