News71.com
 Bangladesh
 07 Feb 18, 02:20 AM
 158           
 0
 07 Feb 18, 02:20 AM

উন্নয়নকাজের সঙ্গে দেশ গঠনেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নয়নকাজের সঙ্গে দেশ গঠনেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশ গঠনেও সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্রাজুয়েটদের সনদ তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ১৩৬ গ্রাজুয়েটসহ বিভিন্ন বাহিনীর ২৬৬ অফিসারকে সনদ তুলে দেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সশস্ত্র বাহিনীর নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেমন নানা উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে, তেমনি দেশ গঠনেও ভূমিকা রাখছে।তিনি সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। উল্লেখ করেন দেশের উন্নয়নে সরকারের কর্মসূচির কথাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন